• খেলা
  • বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি

খেলা ১ মিনিট পড়া
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি

নিরাপত্তা উদ্বেগে বিসিবি'র আনুষ্ঠানিক আবেদনের পর সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের সম্ভাবনা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন এবার সরাসরি বিশ্ব মঞ্চে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানা গেছে।

শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা ক্রিকবাজ (Cricbuzz)-এর সূত্রমতে, আইসিসি এখনও আনুষ্ঠানিক বৈঠকে না বসলেও বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের ব্যাপারে অনাগ্রহী নয়। প্রয়োজনে Tournament সূচিতে সামান্য রদবদলও করা হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভব হতে পারে।

বিসিবি'র নিরাপত্তা উদ্বেগ এই পরিস্থিতির সূচনা হয় বিসিবির জরুরি বোর্ড সভার সিদ্ধান্তের মাধ্যমে। সভা শেষে বোর্ড স্পষ্ট জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এক বিবৃতিতে বিসিবি ভারতের মাটিতে খেলোয়াড় ও দলের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের কথা জানায় এবং বাংলাদেশ সরকারের পরামর্শকে গুরুত্ব দিয়ে সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

মুস্তাফিজ ও আইপিএল ইস্যুর প্রভাব এই টানাপোড়েনের পেছনে অন্যতম বড় কারণ হিসেবে ভূমিকা রেখেছে সম্প্রতি ঘটে যাওয়া আইপিএল (IPL) ইস্যুটি। সম্প্রতি বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। যদিও 'সাম্প্রতিক পরিস্থিতি'র কথা উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের বর্তমান সূচি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের মাটিতে—তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। পুরো টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir