• রাজনীতি
  • ‘সম্প্রীতির বন্ধন গড়তেই তারেক রহমান আমাকে শরীয়তপুরে পাঠিয়েছেন’: মিয়া নুরুদ্দিন অপু

‘সম্প্রীতির বন্ধন গড়তেই তারেক রহমান আমাকে শরীয়তপুরে পাঠিয়েছেন’: মিয়া নুরুদ্দিন অপু

রাজনীতি ১ মিনিট পড়া
‘সম্প্রীতির বন্ধন গড়তেই তারেক রহমান আমাকে শরীয়তপুরে পাঠিয়েছেন’: মিয়া নুরুদ্দিন অপু

দুই মন্দিরের দীর্ঘদিনের বিরোধ মেটালেন বিএনপি নেতা; অসাম্প্রদায়িক ও প্রতিহিংসামুক্ত রাজনীতির অঙ্গীকার

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সমাজে সব ভেদাভেদ ভুলে সম্প্রীতির নতুন বন্ধন তৈরি করতে তারেক রহমানের বিশেষ বার্তায় তিনি শরীয়তপুরে কাজ করছেন।

বুধবার (৭ জানুয়ারি) গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ হলইপট্টি শ্রী শ্রী কান্তি বাসন্তি পূজা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্দির কমিটির বিরোধ নিষ্পত্তি এলাকায় দীর্ঘদিনের এক সামাজিক ও ধর্মীয় বিরোধের অবসান ঘটিয়েছেন মিয়া নুরুদ্দিন অপু। ইদিলপুর ইউনিয়নের শ্রী শ্রী কান্তি বাসন্তি পূজা মন্দির এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ দুর্গা মন্দির কমিটির মধ্যে পূজা-পার্বণের সময়সূচি ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান নিশ্চিত করেন। এই উদ্যোগের ফলে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রতিহিংসামুক্ত রাজনীতির ডাক মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন অপু বলেন, "আগামী দিনে শরীয়তপুরে কোনো ধরনের হিংসা বা প্রতিশোধের রাজনীতি আমরা প্রশ্রয় দেব না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক পরিবার। অবহেলিত এই জনপদকে গর্বিত শরীয়তপুর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক বিএনপির এই নেতা দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশে 'সংখ্যালঘু' বলে কোনো শব্দ নেই। হিন্দু-মুসলিম আমরা সবাই এ দেশের নাগরিক এবং সমান অধিকারের অধিকারী। এ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড মন্দির পরিদর্শনের পাশাপাশি মিয়া নুরুদ্দিন অপু এদিন গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং স্থানীয় গোরস্থানগুলো জিয়ারত করেন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir