আর্জেন্টিনার অতিপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল পারফরম্যান্স ও কোচ লিওনেল স্ক্যালোনির কৌশল বিবেচনা করে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন। ইনজুরি, ফর্মের ওঠানামা কিংবা নতুন তরুণদের উত্থানে এই তালিকায় বদল আসতেই পারে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য ২৬ জনের একটি প্রাথমিক খসড়া তালিকা তৈরি করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে ‘গ্রুপ জে’-তে। দলটি আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারেহেড স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রের আর্লিংটন সিটির এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
স্কোয়াডে জায়গা নিশ্চিত যে ২০ জনের
সাংবাদিক গাস্তুন এদুলের দেওয়া তালিকা অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে অন্তত ২০ জন খেলোয়াড়ের স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত:
- গোলরক্ষক: এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লি।
- ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনসালো মোন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
- মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, গুইলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ।
- ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা।
বাকি ৬ জনের তালিকায় যারা আছেন
এছাড়াও আরও কিছু খেলোয়াড় আছেন যারা বিশ্বকাপের স্কোয়াডে থাকার পথে রয়েছেন। ইনজুরি বা ফর্মের ওপর নির্ভর করে এই তালিকা থেকে আরও ৬ জনকে চূড়ান্ত স্কোয়াডে বেছে নিতে পারেন কোচ স্কালোনি। এই সম্ভাব্য ৬ জনের তালিকায় আছেন:
ওয়াল্টার বেনিতেস, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি, মার্কোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এজেকিয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়নো, হোসে মানুয়েল লোপেস।