দুর্ঘটনার বিবরণ
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রচণ্ড শীত অনুভূত হওয়ায় জামিরন বিবি ঘরের ভেতরে চুলার পাশে আগুন পোহাচ্ছিলেন। এই সময় অসাবধানতাবশত চুলার আগুন তার গায়ে থাকা ওড়না ও কাপড়ে লেগে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
হাসপাতালে দুই দিন চিকিৎসা
বৃদ্ধার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত বৃদ্ধার পরিচয়
নিহত জামিরন বিবি দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।