• রাজনীতি
  • ঐক্যের নামে জামায়াত সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে: আনোয়ারুল করিম

ঐক্যের নামে জামায়াত সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে: আনোয়ারুল করিম

রাজনীতি ১ মিনিট পড়া
ঐক্যের নামে জামায়াত সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে: আনোয়ারুল করিম

ইসলামি আকিদা ও আদর্শ থেকে সরে যাওয়ায় জামায়াত কখনো ইসলামি দল হতে পারে না: হেফাজতে ইসলামের নায়েবে আমির

ইসলামি ঐক্যের নাম ব্যবহার করে জামায়াত ইসলামি সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

জামায়াতের আদর্শচ্যুতি নিয়ে প্রশ্ন সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) মাগুরা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই অভিযোগ তোলেন। মাওলানা আনোয়ারুল করিম বলেন, “ইসলামি আকিদা ও আদর্শ থেকে সরে যাওয়া জামায়াত-শিবির কখনোই ইসলামি দল হতে পারে না।” তিনি আরও যোগ করেন, “ইসলামি ঐক্যের নামে ‘এক বাক্সে’র কথা বলে তারা সাধারণ ইসলামপন্থিদের বিভ্রান্ত করেছে। পরে সেই একই দল ভিন্ন মতাদর্শের সাথে জোট করেছে। জনগণ এসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে।”

সিরাত সম্মেলন ও অন্যান্য বক্তারা 'কওমি মাদ্রাসার ইতিহাস-ঐতিহ্য ও অবদান' শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনটি আয়োজন করে ইত্তেহাদুল উলামা মাগুরা জেলা। মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যদের মধ্যে মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মুফতি আরিফ বিল্লাহ কাসেমি (ঝিনাইদহ), মাওলানা শাহ সাইফুল্লাহ ও হাফেজ মাওলানা হাসিবুল্লাহ বক্তব্য প্রদান করেন।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir