১১ দলের সমঝোতা ঘোষণার সভায় অনুপস্থিত ইসলামী আন্দোলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে চূড়ান্ত ঘোষণা আসার কথা ছিল। এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একই সময়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়।
শুক্রবার পৃথক প্রেস ব্রিফিংয়ের ঘোষণা
এদিকে, রাত সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন তাদের নিজস্ব সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জোটের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে দলটি নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।