• বিনোদন
  • নেপালের বরফে ঢাকা জমসম-এ সুনেরাহ-রেহানের রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’

নেপালের বরফে ঢাকা জমসম-এ সুনেরাহ-রেহানের রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’

মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায় বলিউডের প্রিয় লোকেশন জমসম-এ হলো নতুন মিউজিক্যাল ফিল্মের শুটিং, যা মুক্তি পাবে এই মাসের শেষে।

বিনোদন ১ মিনিট পড়া
নেপালের বরফে ঢাকা জমসম-এ সুনেরাহ-রেহানের রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’

হিমালয়ের কোল ঘেঁষে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার রহস্যময় শহর 'জমসম'-এ চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। বলিউডের প্রিয় এই আন্তর্জাতিক লোকেশনের স্বপ্নিল প্রাকৃতিক সৌন্দর্য এবার ছুঁয়ে গেল বাংলা সংগীতের পর্দায়। মুক্তির আগেই দর্শকমহলে গানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তীব্র ঠান্ডায় ভিন্নরকম শুটিং অভিজ্ঞতা জানা যায়, ‘ও জান’ গানটির শুটিং সম্পন্ন হয়েছে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডার মধ্যে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথমবার একসঙ্গে পর্দায় এলেন সুনেরাহ ও রেহান। লোকেশনটির বিরল পরিবেশ এবং সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে তাদের পুরো শুটিং অভিজ্ঞতাটি ছিল ভিন্নরকম এবং চ্যালেঞ্জিং।

'ময়না'-র টিমের দ্বিতীয় চমক আলোচিত গান ‘ময়না’-এর সাফল্যের পর একই টিমের এটি দ্বিতীয় প্রজেক্ট। ‘ও জান’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল ও নিলয়, আর কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু।

সুনেরাহ'র চোখে 'জমসম' শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেন, “জমসম প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠান্ডা ছিল প্রচণ্ড, তবে জায়গাটার সৌন্দর্য আমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, দর্শক গানটি দেখার সময় শুধু গল্প নয়, এই জায়গার প্রেমেও পড়ে যাবেন।”

বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগ নির্মাতা তানিম রহমান অংশু নিশ্চিত করেছেন যে, এই মিউজিক্যাল ফিল্মটি তৈরি হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে ‘ও জান’। এটি একটি আন্তর্জাতিক মানের কাজ হবে বলে আশা করা যায়।

মুক্তির তারিখ সকল প্রক্রিয়া ঠিক থাকলে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক ভিডিওটি আগামী ৩০ জানুয়ারি 'গানচিল মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Tags: sunerah binte kamal farrukh ahmed rehan o jaan nepali location bangla music video tanim rahman angshu konal niloy gaancheel music