• বিনোদন
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফিরছে ‘মন্টু পাইলট সিজন ৩’—চরিত্রদের ফার্স্ট লুকে তুমুল উত্তেজনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফিরছে ‘মন্টু পাইলট সিজন ৩’—চরিত্রদের ফার্স্ট লুকে তুমুল উত্তেজনা

অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে প্রকাশ্যে এল দেবালয় ভট্টাচার্যের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক।

বিনোদন ১ মিনিট পড়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফিরছে ‘মন্টু পাইলট সিজন ৩’—চরিত্রদের ফার্স্ট লুকে তুমুল উত্তেজনা

দর্শকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নীরবতা ভাঙল। ফিরছে তুমুল জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ 'মন্টু পাইলট-৩'। ২০১৯ সালে যে 'মন্টু' চরিত্রটি দর্শকের মনে ঝড় তুলেছিল, তার প্রত্যাবর্তনের খবরে আবারও উত্তাল বিনোদন দুনিয়া। সমস্ত জল্পনা-কল্পনার ইতি টেনে, অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে, ২১ জানুয়ারিতেই প্রকাশ্যে এল দেবালয় ভট্টাচার্যের এই নতুন সিজনের চরিত্রদের লুক।

কবে ফিরছে মন্টু?

বছরের পর বছর ধরে একটাই প্রশ্ন ঘুরেছে দর্শকের মনে—কবে ফিরবে মন্টু? অবশেষে মিলল সেই উত্তর। নতুন অধ্যায়, নতুন রহস্য, আর আগের মতোই টানটান উত্তেজনা নিয়ে মন্টুর প্রত্যাবর্তনে ফের একবার শিহরিত হতে চলেছে দর্শক। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।

বদলে যাওয়া মন্টু এবং ভ্রমরের প্রত্যাবর্তন

আগের সিজনের মতোই সৌরভ দাস যে ফের এই কেন্দ্রীয় চরিত্রে সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবেন তা ধারণা করা যাচ্ছে। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি সবমিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়। তবে জানা যায়, এবার পর্দার মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত

মন্টুর পাশাপাশি এই সিরিজে আরও এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হল 'ভ্রমর'। আগের সিরিজে ভ্রমরের অনুপস্থিতিতে মন খারাপ হয়েছিল সবার, তবে এবার সেই অভাব পূরণ হতে চলেছে বলে খবর।

কারা থাকছেন ‘মন্টু পাইলট ৩’ সিরিজে?

সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, পার্নো মিত্র, এবং কিউ-কে। আগের মতোই 'বিবিজান' চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়ীকে। সিজন ৩-এর ফার্স্ট লুকেই তাক লাগিয়েছেন এই গুণী অভিনেত্রী।

অন্যদিকে নতুনভাবে ধরা দেবেন পার্নো মিত্র। যদিও তাকে এই সিরিজে কোন চরিত্রে দেখা যাবে তা এখন পর্যন্ত খোলসা করা হয়নি। জানা যাচ্ছে, সিজন ৩-তে কিউ-কে খলচরিত্রে দেখবেন দর্শক।

কবে মুক্তি পাচ্ছে সিরিজটি?

সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেতে পারে 'মন্টু পাইলট সিজন-৩'। নতুন কাহিনি, নতুন চরিত্র এবং আগের মতোই রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Tags: tollywood entertainment news parno mittra sourav das montu pilot 3 bengali web series solanki roy chandreyee ghosh debaloy bhattacharya