ফরাসি সংসদে প্রস্তাব পাস বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় পরিষদে রক্ষণশীল দল লে রেপাবলিকার আইনপ্রণেতারা এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি আইনে পরিণত না হলেও, এর মাধ্যমে প্যারিস ব্রাদারহুডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইইউ-এর উপর চাপ সৃষ্টি করছে। তবে, বামপন্থি দল ফ্রান্স আনবোউড এই প্রস্তাবের বিরোধিতা করে সতর্কতা জারি করেছে। তাদের মতে, এটি ফরাসি মুসলমানদের কলঙ্কিত করার ঝুঁকি তৈরি করতে পারে এবং ধর্মীয় চর্চার সঙ্গে উগ্রবাদকে গুলিয়ে ফেলার আশঙ্কা বাড়াতে পারে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা এই ভোটাভুটির পেছনে কাজ করছে ২০২৫ সালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি সতর্কবার্তা। সেই সতর্কবার্তায় অভিযোগ করা হয়েছিল যে নাগরিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্রাদারহুড-ঘনিষ্ঠ প্রভাব বিদ্যমান। এরপর থেকেই ব্রাদারহুডের অর্থায়ন ও সাংগঠনিক কার্যক্রমে কঠোর নজরদারির দাবি জোরদার হতে শুরু করে।
ইইউ এবং অন্যান্য দেশের অবস্থান বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি এবং ইইউ প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইইউ-এর কিছু সদস্যরাষ্ট্র, যেমন অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়াম 'রাজনৈতিক ইসলাম'-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন গোষ্ঠীগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্রাদারহুড-ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। ওয়াশিংটনের দাবি, এসব গোষ্ঠীর সঙ্গে ফিলিস্তিনের হামাসের সম্পর্ক রয়েছে। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যের বাহরাইন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো মুসলিম ব্রাদারহুডকে পুরোপুরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।