লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় বিশ্ব তারকাদের মিলনমেলা বসেছিল সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসরে। জনপ্রিয় সংগীতশিল্পীরা রেড কার্পেটে হেঁটেছেন, তবে সবথেকে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন পপ গায়িকা চ্যাপেল রোয়ান।
পোশাকের বিবরণ ও বিতর্কের সূত্রপাত
পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি করা যেন চ্যাপেল রোয়ানের অভ্যাসে পরিণত হয়েছে, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্র্যামি রেড কার্পেটে তিনি মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের ডিজাইন করা একটি কাস্টম নেগ্লিজি পোশাকে দেখা দেন। গাঢ় তামাটে রঙের এই স্বচ্ছ গাউনটি ছিল সম্পূর্ণ সিল্ক জর্জেট দিয়ে তৈরি। এর সঙ্গে ম্যাচিং কেপ পরেছিলেন তিনি। কেপটি খুলে ফেলার পরই তার স্তন স্পষ্ট হয়ে ওঠে, যা কেবল নিপল রিং দ্বারা ঝুলন্ত ছিল।
স্ট্র্যাপি হিল, সোনালী চোকার এবং স্মোকি মেকআপে তাঁর সাজ সম্পন্ন হয়েছিল। তার পিঠের খোলা অংশে ট্যাটু দেখা যাচ্ছিল, যা তার বিতর্কিত লুকে আরও মাত্রা যোগ করে।
চ্যাপেলের মনোনয়ন ও অতীত বিতর্ক
গত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে চ্যাপেল রোয়ান 'বেস্ট নিউ আর্টিস্ট' পুরস্কার জিতেছিলেন। এ বছর তাঁর জনপ্রিয় গান 'The Subway'-এর জন্য তিনি 'সেরা পপ সোলো পারফরম্যান্স' এবং 'রেকর্ড অফ দ্য ইয়ার' বিভাগে মনোনীত হলেও, কোনো পুরস্কার জিততে পারেননি।
এর আগেও পোশাকের কারণে সমালোচিত হয়েছেন চ্যাপেল। বছর দুয়েক আগে তিনি এক পোস্টে লিখেছিলেন, বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার এবং হয়রানি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। তিনি এসব একদমই পাত্তা দেন না বলেও মন্তব্য করেন।
সংগীতের জগতে নিজের পরিচিতি তৈরির পাশাপাশি এই ধরনের সাহসী ও বিতর্কিত পোশাকের মাধ্যমে তিনি নিয়মিতই সংবাদ শিরোনামে উঠে আসছেন।