• বিনোদন
  • বাবা সেলিম খানকে নিয়ে বারান্দায় সালমান, উচ্ছ্বাসে ভাসল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট

বাবা সেলিম খানকে নিয়ে বারান্দায় সালমান, উচ্ছ্বাসে ভাসল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সেলিম খান, বাবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বলিউড ভাইজান।

বিনোদন ১ মিনিট পড়া
বাবা সেলিম খানকে নিয়ে বারান্দায় সালমান, উচ্ছ্বাসে ভাসল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট

প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বলিউড মেগাস্টার সালমান খান। তবে এবারের ঈদ খান পরিবারের জন্য ছিল বিশেষ স্বস্তির ও আনন্দের। প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমানের বাবা সেলিম খান। ঈদের সকালে বাবার হাত ধরে গ্যালারিতে এসে ভক্তদের শুভেচ্ছা জানান ভাইজান।

মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর সামনে প্রতি ঈদেই তিল ধারণের জায়গা থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য শনিবার (২১ মার্চ) সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন শত শত ভক্ত-অনুরাগী।

বাবার সাথে সালমানের বিশেষ মুহূর্ত এবারের ঈদের মূল আকর্ষণ ছিল সালমান খানের সঙ্গে তার বাবা সেলিম খানের উপস্থিতি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ঈদের ঠিক আগেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বারান্দায় বুলেটপ্রুফ কাঁচের নিরাপত্তা বলয়ের ভেতর থেকে সালমান ও তার বাবা দুজনেই হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন।

সোশ্যাল মিডিয়ায় সালমানের বার্তা ভক্তদের উদ্দেশ্যে সেই বিশেষ মুহূর্তের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সালমান খান। ক্যাপশনে তিনি লেখেন, 'ঈদ মোবারক, আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। বাবা বাড়ি ফিরে এসেছেন, ধন্যবাদ'। প্রিয় তারকার পাশাপাশি তার বাবাকে সুস্থ অবস্থায় দেখে ভক্তরাও উল্লাসে ফেটে পড়েন।

পেশাদার জীবনে ব্যস্ততা ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। তাকে শীঘ্রই দেখা যাবে বড় বাজেটের সিনেমা 'মাতৃভূমি'-তে। ভারতের বীর যোদ্ধা কর্নেল বিকুমা সন্তোষ বাবুর জীবনীভিত্তিক এই সিনেমার প্রাথমিক নাম ছিল 'ব্যাটল অব গালওয়ান'। দেশের প্রতি বীরত্বের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে সালমানের উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ কাজ করছে।

Tags: bollywood news salman khan salim khan matrubhoomi movie eid celebration galaxy apartments