ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর
সম্প্রতি ‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ (Africa Cup of Nation-2025) এর ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। গুঞ্জন উঠেছে, এই ম্যাচেই খেলছিলেন তার সেই প্রিয় মানুষটি। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। এবার মরক্কোতে নোরার উপস্থিতি সেই জল্পনাকে যেন আরও উসকে দিয়েছে।
ব্যক্তিগত জীবন গোপন রাখতে আগ্রহী
যদিও এই তারকা অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী এবং তাই তারা দু'জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান বলে জানা গেছে। তবে, কে সেই রহস্যময় ফুটবলার, তা এখনো স্পষ্ট নয়। নোরা বা সেই ফুটবলার, কেউই এই বিষয়ে মুখ খোলেননি। ফলে পরিচয় থেকে শুরু করে তাদের অভিসার, সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।
লাল পোশাকে গ্যালারিতে নোরা
আফকনের প্রথম ম্যাচে মরক্কো কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা প্রেমের গুঞ্জনে আরও 'আগুনে ঘি ঢালে'। সোশ্যাল মিডিয়ায় নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন।
একটি ভিডিওতে তিনি মরক্কোর পতাকা হাতে এক সহচরীর সঙ্গে নৃত্যরত অবস্থায় ধরা দেন। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, ‘খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ এই পোস্ট ঘিরেই ভক্তদের এখন প্রশ্ন একটাই— নোরা ফাতেহির হৃদয়জুড়ে ঠিক কোন ফুটবল তারকা?
নোরার সর্বশেষ সিনেমা
চলতি বছরে সবশেষ নোরা ফাতেহিকে দেখা যায় ৫ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘উফ ইয়ে সিয়াপা’ (Oof Yeh Siyaapa) সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জি. অশোক। এ ছবিতে নোরার পাশাপাশি অভিনয় করেছেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে।