টিকিট ক্রয়ের নিয়মাবলী টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের এই অফারটি নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস থেকে কেনা যাবে। যাত্রীরা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় VQANNI14 প্রমোকোডটি ব্যবহার করে ছাড় উপভোগ করতে পারবেন বলে আজ নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নভোএয়ারের ১৩ বছরের সাফল্যগাথা ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ার তাদের যাত্রা শুরু করে। মাত্র স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি উন্নত যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার ক্ষেত্রে আকাশপথে ভ্রমণে যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এই ১৩ বছরে নভোএয়ার মোট ১ লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের (৮০ লক্ষ) বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।
আধুনিক যাত্রীসেবার সুবিধা যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা চালু করেছে। এর মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। এছাড়াও, স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে অতিরিক্ত সুবিধা দিয়ে আসছে সংস্থাটি।
ভবিষ্যতের অঙ্গীকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।” তিনি আরও অঙ্গীকার করেন যে, সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করা হবে। তিনি এই বিশেষ দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী এবং সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানান।
বর্তমান ফ্লাইট রুট বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর— দেশের এই চারটি অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।