• জাতীয়
  • ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে সরকারের কৌশল জানাল তথ্য উপদেষ্টা

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে সরকারের কৌশল জানাল তথ্য উপদেষ্টা

অভিবাসী ভিসা স্থগিতের মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে বাংলাদেশ, জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান।

জাতীয় ১ মিনিট পড়া
ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে সরকারের কৌশল জানাল তথ্য উপদেষ্টা

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের বিষয়ে সরকার কর্মকৌশল বের করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা এ নিয়ে কাজ করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘এনগেজ’ করবেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মার্কিন ভিসার নতুন সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান

মার্কিন ইমিগ্রেন্ট ভিসার নতুন সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইমিগ্রেন্ট ভিসার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই (১৪ জানুয়ারি) মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।’

বাংলাদেশকে টার্গেট করার কারণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, ‘এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেসব দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমাদের কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব।’

প্রেক্ষাপট: ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত

উল্লেখ্য, রয়টার্সের বরাত দিয়ে খবরে বলা হয় যে, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।

Tags: syeda rizwana hasan foreign ministry bangladesh visa ban us visa policy immigrant visa