• বিনোদন
  • ধানুশ কি অষ্টম প্রেমিক? ম্রুণাল ঠাকুরের প্রেমের সাত গুঞ্জন

ধানুশ কি অষ্টম প্রেমিক? ম্রুণাল ঠাকুরের প্রেমের সাত গুঞ্জন

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় ম্রুণাল ঠাকুর। দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যেই সামনে এল ম্রুণালের সাবেক প্রেমিকদের তালিকা।

বিনোদন ১ মিনিট পড়া
ধানুশ কি অষ্টম প্রেমিক? ম্রুণাল ঠাকুরের প্রেমের সাত গুঞ্জন

বলিউডের বর্তমান সময়ের চর্চিত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ব্যক্তিগত জীবনের কারণে ফের শিরোনামে। দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন বলিপাড়ার ‘হট টপিক’। যদিও অভিনেত্রী একে 'বন্ধুত্ব' বলে উড়িয়ে দিয়েছেন, তবুও শোনা যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে নাকি সাতপাকে বাঁধা পড়ছেন তারা। এই গুঞ্জনের মধ্যেই পুরনো জল্পনা ফিরে এসেছে—চৌদ্দ বছরের ক্যারিয়ারে ধানুশ কি ম্রুণালের তালিকার অষ্টম প্রেমিক?

বিয়ের গুঞ্জন ও পুরোনো তালিকা

অভিনয় জীবনের সুবর্ণ সময় পার করা ম্রুণাল ঠাকুরের নাম আগেও জড়িয়েছে একাধিক পুরুষের সঙ্গে। ধানুশকে তার অষ্টম প্রেমিক বলে জল্পনা চলছে। এর আগে আরও সাতজনের সঙ্গে ম্রুণালের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে শোবিজ অঙ্গনে। যদিও এসব সম্পর্কের অনেকগুলোই অভিনেত্রী পরে অস্বীকার করেছেন। এখন ভক্তদের অপেক্ষা, পুরনো সব জল্পনাকে পেছনে ফেলে ম্রুণাল সত্যি সত্যি ধানুশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কি না। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেই জল্পনাকল্পনার তালিকা—

১. শরদ ত্রিপাঠি

টেলিভিশন ক্যারিয়ারের শুরুর দিকে লেখক শরদ ত্রিপাঠির সঙ্গে ম্রুণাল গভীর প্রেমে জড়িয়েছিলেন। ২০১৪ সালে শুরু হওয়া এই সম্পর্ক নিয়ে তারা বেশ সিরিয়াস ছিলেন এবং তাদের 'দৃঢ় বন্ধন'-এর কথা স্বীকারও করতেন। তবে ২০১৬ সালে ক্যারিয়ারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মতপার্থক্যের কারণে এই সম্পর্কের ইতি ঘটে।

২. অরিজিৎ তানেজা

শরদের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, ২০১৭ সালে ম্রুণালের নাম জড়ায় জনপ্রিয় ধারাবাহিক 'কুমকুম ভাগ্য'-এর সহ-অভিনেতা অরিজিৎ তানেজার সঙ্গে। শুটিং সেটের বাইরেও তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। তবে ২০১৮ সালে এই গুঞ্জন স্তিমিত হয়ে যায়।

৩. কুশল ট্যান্ডন

অরিজিতের পর টিভি অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দেখে নেটিজেনরা তাদের প্রেমের চর্চা শুরু করেন। যদিও তারা বিষয়টি স্বীকার করেননি, তবুও ২০১৯ সাল পর্যন্ত তাদের নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা ছিল।

৪. বাদশা

কুশলের পর ম্রুণালের নাম জড়ায় জনপ্রিয় র‍্যাপার ও গায়ক বাদশার সঙ্গে। তাদের বহুবার একসঙ্গে দেখা গেলেও, বাদশা পরে জানান যে তাদের মধ্যে কেবল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ২০২১ সালে এই গুঞ্জনের ইতি ঘটে।

৫. সিদ্ধান্ত চতুর্বেদী

বাদশার পর প্রায় দুই বছর বিরতি দিয়ে ২০২৩ সালে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন ওঠে। প্রকাশ্যে একসঙ্গে ঘোরাঘুরি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালে। ২০২৪ সাল পর্যন্ত তাদের নিয়ে নানা গসিপ শোনা গেলেও দুজনই ছিলেন নীরব।

৬. সুমন্ত

তেলুগু অভিনেতা সুমন্তের সঙ্গে ম্রুণালের একটি ছবি ভাইরালের পর প্রেমের জল্পনা ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ না খোলায় ধীরে ধীরে এই জল্পনাও থেমে যায়।

৭. শ্রেয়াস আয়ার

ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ারের সঙ্গেও ম্রুণালের প্রেমের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ক্রিকেট ও বিনোদন জগতের এই মেলবন্ধন নিয়ে বহু জল্পনা চললেও, কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় বিষয়টি জল্পনাতেই সীমাবদ্ধ থেকে যায়।

এখন দেখার বিষয়, ধানুশ এবং ম্রুণাল তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন কি না এবং ভালোবাসা দিবসে তারা সত্যিই বিবাহবন্ধনে আবদ্ধ হন কি না।

Tags: bollywood entertainment news dhanush celebrity gossip relationship rumors mrunal thakur sharad tripathi shreyas iyer