পরিবারের পূর্ণ স্বাধীনতা সাফা কবির জানান, তার পরিবার থেকে বিয়ের জন্য কোনো চাপ নেই। বাবা-মা সবসময় তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য। তিনি মনে করেন, তাড়াহুড়ো করে বিয়ে করার পর কিছুদিন পরই তা ভেঙে যাওয়ার চেয়ে বরং আস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধাই বেশি গুরুত্বপূর্ণ।
কেমন জীবনসঙ্গী খুঁজছেন সাফা? কেমন পাত্র চান—এই প্রশ্নের উত্তরে সাফা কবির স্পষ্ট জানান, বাহ্যিক সৌন্দর্য বা চেহারা তার কাছে মুখ্য নয়। তিনি এমন একজন 'ভালো মানুষ' খুঁজছেন যিনি সৎ, স্বচ্ছ এবং যত্নশীল হবেন। অভিনেত্রী বলেন, যার সঙ্গে জীবনটা আরামে কাটানো যাবে, তেমন মনের মানুষের খোঁজ পেলেই তবেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।