• জাতীয়
  • শেকড় ভুলে গেলে বারবার ৫ আগস্ট ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শেকড় ভুলে গেলে বারবার ৫ আগস্ট ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
শেকড় ভুলে গেলে বারবার ৫ আগস্ট ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, যারা শেকড় ভুলে যায়, তাদের উপড়ে ফেলতেই ৫ আগস্টের মতো ঘটনা বারবার ফিরে আসে। উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট, আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ায় ‘পদ্মকোল খনন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা চেয়েছি বলেই সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে 'ফ্যামিলি কার্ড'-এর মতো বড় প্রকল্প হাতে নিতে পেরেছি এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হচ্ছে। এর ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করা যাবে এবং প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।

এর আগে প্রতিমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই খনন কাজের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ এর এমপি ​শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ এর এমপি ​এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহবায়ক ​হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পুলিশ সুপার ​আনোয়ার জাহিদ প্রমুখ।

Tags: শেকড় ভুলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী