দোয়ার আয়োজনের উদ্দেশ্য
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দোয়া কর্মসূচির মূল লক্ষ্য দুটি— প্রথমত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা। দ্বিতীয়ত, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা।
কোথায় ও কখন অনুষ্ঠিত হবে দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র উদ্যোগে এই বিশেষ দোয়া অনুষ্ঠানটি ঢাকাসহ দেশব্যাপী সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হবে।
নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান
দলের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।